বিন্দু কাকে বলে? কতপ্রকার ও কি কি
বিন্দু কাকে বলে?
যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ কিছুই নেই, শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলে। বিন্দুকে সাধারণত একটি ছোট চিহ্ন বা ফোঁটা দিয়ে প্রকাশ করা হয়। বিন্দু মাত্রাশূন্য।
বিন্দুর প্রকারভেদ
- সমরেখ বিন্দু
- অসমরেখ বিন্দু
- সমতলীয় বিন্দু
- অসমতলীয় বিন্দু
- সমবর্তী বিন্দু
সমরেখ বিন্দু

তিন বা ততোধিক বিন্দু যখন একই সরলরেখার উপর অবস্থান করে, তাদের সমরেখ বিন্দু বলে।
A, P, Q, B – বিন্দুগুলো সমরেখ বিন্দু। তবে দুটি বিন্দু হলে সর্বদাই সমরেখ হয়।
অসমরেখ বিন্দু

যখন বিন্দুগুলো একই সরলরেখার উপর অবস্থান করে না, তাদের অসমরেখ বিন্দু বলে।
M, N, O, P, Q – বিন্দুগুলো একই সরল রেখায় অবস্থিত নয়, তাই এগুলো অসমরেখ বিন্দু।
সমতলীয় বিন্দু

চার বা তার বেশি বিন্দু একই সমতলে অবস্থান করলে, তাকে সমতলীয় বিন্দু বলে।
A, B, C, D – বিন্দুগুলো একই সমতলে অবস্থিত বলে সমতলীয় বিন্দু।
অসমতলীয় বিন্দু

চার বা তার বেশি বিন্দু যখন একই সমতলে অবস্থান না করে, তাকে অসমতলীয় বিন্দু বলে।
এখানে, A, B, C একটি তলে, E, F অন্য তলে এবং R , D আরেকটি তলে অবস্থিত। তাই A, B, C, D, E, F, R বিন্দুগুলো অসমতলীয় বিন্দু। লুডুর ছক্কার বিন্দুগুলো এভাবেই অসমতলীয় বিন্দু।
সমবিন্দু

দুই বা ততোধিক সরলরেখা একটি বিন্দুতে মিলিত হলে, সেই মিলন বিন্দুকে সমবিন্দু বা সাধারন বিন্দু বলে। এবং সমবিন্দুতে মিলিত সরলরেখা গুলোকে সমবিন্দু সরলরেখা বলে।
এখানে তিনটি সরলরেখা P বিন্দুতে মিলিত হয়েছে, তাই P একটি সমবিন্দু।
ছেদ বিন্দু
ছেদ বিন্দু হলো সেই বিন্দু যেখানে দুটি রেখা বা রেখাংশ একে অপরকে ছেদ করে বা অতিক্রম করে। অন্যভাবে বললে, দুটি রেখার সাধারণ বিন্দু হলো ছেদ বিন্দু।